অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার Step by Step guide

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার Step by Step guide


বাংলাদেশে এখন আয়কর রিটার্ন দাখিল করা অনেক সহজ হয়েছে, কারণ জাতীয় রাজস্ব বোর্ড (NBR) অনলাইনে রিটার্ন জমার সুবিধা চালু করেছে। এতে সময় বাঁচে, ঝামেলা কমে এবং করদাতাদের জন্য প্রক্রিয়াটি হয় আরও স্বচ্ছ ও সহজলভ্য। চলুন দেখে নিই অনলাইনে রিটার্ন জমা দেওয়ার ধাপগুলো—


ধাপ ১: NBR-এর অনলাইন পোর্টালে প্রবেশ করুন

  • প্রথমে ভিজিট করুন https://etaxnbr.gov.bd
  • এখানে আপনার একটি ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে (যদি আগেই না করে থাকেন)।
  • নিবন্ধনের সময় আপনার TIN নম্বর, মোবাইল নম্বর, ইমেইল ইত্যাদি তথ্য দিতে হবে।


ধাপ ২: লগইন করে ড্যাশবোর্ডে প্রবেশ

  • ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • লগইন করার পর আপনি আপনার করদাতা ড্যাশবোর্ড দেখতে পারবেন।


ধাপ ৩: Assessment Information পূরণ করুন

  • আপনার Return Scheme, Assessment Year নির্বাচন করুন।
  • আপনার Resident stauts নির্বাচন করুন।
  • আপনার  আয়ের উৎস (বেতনভাতা, ব্যবসায়িক আয়, ভাড়ার আয়, সুদ, লভ্যাংশ) ইত্যাদি সঠিকভাবে উল্লেখ করুন।
  • প্রয়োজনীয় হলে সাপোর্টিং ডকুমেন্টস (যেমন বেতন স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, ভাড়া চুক্তি ইত্যাদি) সংরক্ষণে রাখুন।


ধাপ ৪: আয়,ব্যয়, সম্পদ, দায়-দেনা, করছাড় ও রিবেটের তথ্য দিন

  • আপনার মোট আয়সমুহ উল্লেখ করুন।
  • আপনার মোট ব্য়য়সমুহ উল্লেখ করুন।
  • আপনি যে করছাড় বা রিবেট সুবিধা পাওয়ার যোগ্য, তা সঠিকভাবে উল্লেখ করুন।
  • যেমন: জীবন বীমা প্রিমিয়াম, সঞ্চয়পত্র, পেনশন, দান ইত্যাদি।
  • আপনার মোট সম্পদ উল্লেখ করুন।
  • আপনার মোট দায়সমুহ উল্লেখ করুন।


ধাপ ৫: ট্যাক্স ক্যালকুলেশন যাচাই

  • সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনার করযোগ্য আয় এবং প্রযোজ্য কর গণনা করে দেবে।
  • যাচাই করুন কোনো ভুল আছে কি না।


ধাপ ৬: রিটার্ন সাবমিট করুন

  • সব তথ্য যাচাই করার পর সাবমিট বাটনে ক্লিক করুন
  • সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনি একটি Acknowledgement Slip বা স্বীকৃতি রসিদ পাবেন, যা রিটার্ন দাখিলের প্রমাণ হিসেবে কাজ করবে।


ধাপ ৭: ট্যাক্স পরিশোধ (যদি বকেয়া থাকে)

  • যদি সিস্টেমে দেখা যায় আপনার কর বকেয়া আছে, তবে নির্ধারিত ব্যাংক বা অনলাইন মাধ্যমে কর পরিশোধ করতে হবে।
  • পেমেন্ট সম্পন্ন হলে রসিদ আপলোড করে রিটার্নটি ফাইনাল করুন।


গুরুত্বপূর্ণ পরামর্শ

✅ সঠিক তথ্য প্রদান করুন, ভুল বা গোপন তথ্য দিলে জরিমানা হতে পারে।
✅ সময়সীমার আগে রিটার্ন জমা দিন (সাধারণত ৩০ নভেম্বর শেষ তারিখ থাকে)।
✅ যে কোন প্রয়োজনে আমদের সাহায্য নিতে পারেন।


পরিশেষে

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল এখন আর জটিল কিছু নয়। শুধু ধাপে ধাপে সঠিক তথ্য দিলে আপনি ঘরে বসেই সহজে রিটার্ন জমা দিতে পারবেন। এতে শুধু সময় ও খরচ সাশ্রয়ই নয়, বরং করদাতা হিসেবে আপনার দায়িত্বও সহজভাবে সম্পন্ন হবে।

Post a Comment

0 Comments